বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবের মাঝে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চ শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে অনলাইনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাকালীন উচ্চ শিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর অনলাইন প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। দুপুর ২টার দিকে এই সংবাদ সম্মেলন হবে বলেও জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী। গত কয়েকদিন ধরে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে এসব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
এ দিকে, সম্প্রতি একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারধর ও হামলার শিকার হয়েছে। ফলে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়গুলো।